জেলা প্রতিনিধি, ফেনী :
শেখ হাসিনা ভারতে বসে এ দেশ ও জনগনের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে। ভারত কোন প্রকার আগাম বার্তা না দিয়ে বাংলাদেশের দিকে পানি ছেড়ে দিয়ে ফেনীতে যে বন্যার সৃষ্টি করেছে। এ বন্যা শেখ হাসিনার ষড়যন্ত্রের কারনেই ভারত বাঁধ ছেড়ে দিয়ে বাংলাদেশকে পানিতে তলিয়ে দিতে চাইছে। বুধবার সকালে ফেনীর দাগনভূঞা উপজেলায় বন্যার্তদের মাঝে উপহারসামগ্রী বিতরণকালে এ মন্তব্য করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক সাইফুল আলম নিরব।
তিনি বলেন, ভারত বাংলাদেশের সাথে না শেখ হাসিনার সাথে সম্পর্ক রেখেছে। তারা বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করে এ দেশে শেখ হাসিনাকে দিয়ে ফ্যাসিবাদী রাষ্ট্র কায়েম করেছিল। কিন্তু বাংলাদেশের ছাত্র জনতার আন্দোলনে এ ফ্যাসিবাদী সরকার ভারত পালিয়ে গেছে। এ দেশের মানুষ ফ্যাসিবাদের কবল থেকে মুক্তি পেয়েছে। আর এতেই ভারত মনঃক্ষুণ্ন হয়ে বাঁধ ছেড়ে দিয়ে এ দেশের উপর প্রতিশোধ নিতে চাইছে। শেখ হাসিনাকে সে দেশে বসিয়ে রেখে ভারত এদেশের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র করে যাচ্ছে। তাই ছাত্র জনতার এ বিপ্লবকে ধরে রাখতে ও হাসিনা-ভারতের ষড়যন্ত্র রুখে দিতে এ দেশের সর্বস্তরের জনগনকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
এসময়, কেন্দ্রীয় যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি মোস্তাজুল করিম বাদরু, সাবেক যুগ্ন সম্পাদক আবু সুফিয়ান ভিপি দুলাল, দাগনভূঞা উপজেলা বিএনপির সভাপতি আকবর হোসেন, সহ-সভাপতি শাহিন আকবর, ফেনী জেলা বিএনপির সদস্য রফিকুল ইসলাম, সাইফুর রহমান রতন, উপজেলা শ্রমিকদলের সভাপতি কামাল হাজারী, যুবদলের আহ্বায়ক কবির আহমেদ ডিপলু ও সিনিয়র যুগ্ন আহ্বায়ক জামাল উদ্দিন টিংকু প্রমুখ।

আরও পড়ুন
ড. ইউনূসকে ১১ দলীয় ঐক্যের সঙ্গে রাজপথে নেমে আন্দোলন করতে বললেন নাহিদ
আ.লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধের অধ্যাদেশ সংশোধনীসহ পাস হচ্ছে সংসদে
গুম প্রতিরোধ অধ্যাদেশ বাতিলের উদ্যোগ, ক্ষোভ প্রকাশ তাসনিম জারা