কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন শেখ আসলাম ওরফে সুইডেন আসলাম।
জেলার লুৎফর রহমান জানান, মঙ্গলবার রাত ৯টার দিকে কারাগার থেকে মুক্তি পান ঢাকার নবাবগঞ্জের আসলাম (৬২)।
এর আগে মঙ্গলবার সকালে আসলামের জামিনের আদেশ কারাগারে পৌঁছায়।
২০১৪ সাল থেকে কারাগারে আছেন সুইডেন আসলাম। তার বিরুদ্ধে হত্যা ও অস্ত্রসহ বিভিন্ন মামলা রয়েছে। সব মামলায় জামিন পেয়েছেন তিনি।
—-ইউএনবি


আরও পড়ুন
ইরানে পাল্টা হামলা চালিয়েছে কাতার, সৌদিরও হামলার প্রস্তুতি
কৌশলগত সম্পর্ক জোরদারে ঢাকায় মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী
ইরান হামলা ইস্যুতে যুক্তরাজ্য-যুক্তরাষ্ট্র সম্পর্ক অবনতি দেখে ‘দুঃখিত’: ট্রাম্প