নিজস্ব প্রতিবেদক
গণহত্যাকারী বা নিষিদ্ধ সংগঠনের কেউ কর্মসূচি করার চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
আওয়ামী লীগ আগামীকাল রোববার বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে। এরই পরিপ্রেক্ষিতে আসিফ মাহমুদ আজ শনিবার ফেসবুকে এ স্ট্যাটাস দেন।
উপদেষ্টা আসিফ মাহমুদ লিখেছেন, ‘গণহত্যাকারী ও নিষিদ্ধ সংগঠনের কেউ কর্মসূচি করার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।’
উল্লেখ্য, শহীদ নূর হোসেন স্মরণে ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার দাবিতে রোববার বেলা তিনটায় রাজধানীর জিরো পয়েন্টে শহীদ নূর হোসেন চত্বরে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে আওয়ামী লীগ।


আরও পড়ুন
অর্থনীতি পুনরুদ্ধারে ট্যাক্স বাড়াতে হবে: অর্থ ও পরিকল্পনামন্ত্রী
হত্যা মামলায় শেখ হাসিনা-কাদের-কামালসহ ২৫ জনের বিরুদ্ধে চার্জশিট
বগুড়া থেকে শুরু হচ্ছে ফ্যামিলি কার্ড বিতরণ, ১০ মার্চ উদ্বোধন প্রধানমন্ত্রীর