নিজস্ব প্রতিবেদক
এমবিবিএস ও বিডিএস ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত করা হয়েছে। রোববার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
১৭ জানুয়ারি মেডিকেল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ডেন্টাল (বিডিএস) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৮ ফেব্রুয়ারি।
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক মো. মহিউদ্দিন মাতুব্বর বলেন, আগামী বছরের ১৭ জানুয়ারি মেডিকেল ভর্তি পরীক্ষা এবং ডেন্টালে ভর্তি পরীক্ষা ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।
জানা গেছে, ১৪ ফেব্রুয়ারি এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা আয়োজনের ব্যাপারে প্রাথমিক সিদ্ধান্ত ছিল স্বাস্থ্যশিক্ষা অধিদপ্তরের। তবে ওইদিন পবিত্র শবে বরাত হতে পারে। শবে বরাত ছাড়াও আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভর্তি পরীক্ষা। এছাড়া বিভিন্ন কারণ বিবেচনায় নিয়ে পরীক্ষা আয়োজনের নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে।


আরও পড়ুন
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে গভর্নিং বডির সভাপতি হতে লাগবে না শিক্ষাগত যোগ্যতা
পরীক্ষাকেন্দ্রের টয়লেটেও নকল পাওয়া গেলে কেন্দ্র কর্তৃপক্ষ দায়ী: শিক্ষামন্ত্রী
ঢাকা পলিটেকনিকে মধ্যরাতে ছাত্রদল-শিবির সংঘর্ষ, দিনে বিক্ষোভ