সাম্প্রতিক
সাজেকে অবরোধ-গুলিবর্ষণ, সেনাবাহিনীর সহায়তায় নিরাপদে ফিরলেন ৩ হাজার পর্যটক প্রধানমন্ত্রীর জাপান সফরে টোকিও থাকবেন না রাষ্ট্রদূত, ফেরানো হলো ঢাকায় মধ্যবর্তী নির্বাচনের পর ইরানে বড় হামলার পরিকল্পনা যুক্তরাষ্ট্র-ইসরাইলের দেশে সাইবার হামলা নিয়ে উচ্চ সতর্কতা জারি আগামী ১০ বছরেও শেখ হাসিনার ফেরার সম্ভাবনা নেই: স্পিকার অবৈধ মোবাইল ফোনে রাজস্ব ফাঁকি, এনইআইআর চালু করছে বিটিআরসি কক্সবাজারে সাগরে নেমে নিখোঁজ আরও এক পর্যটকের মরদেহ উদ্ধার, মৃত্যু বেড়ে ৫ দাম্মাম ও রিয়াদগামী বিমানের সব ফ্লাইট আবারও স্থগিত ৪৩০ রান তাড়া করে শ্রীলঙ্কার অবিশ্বাস্য জয়, শেষ বলে রেকর্ড সৌদি কারাগারে দণ্ডপ্রাপ্ত আরও ২০ বাংলাদেশি, শাস্তির তথ্য চাইল বাংলাদেশ
Skip to content

পাবনায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২৫

নিজস্ব প্রতিবেদক:
পাবনার সাঁথিয়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন। শনিবার (১৬ নভেম্বর) বিকেলে উপজেলার বোয়াইলমারী বাজারে সংঘর্ষের এ ঘটনা ঘটে।

পুলিশ ও দলীয় একাধিক সূত্র জানায়, বিকেল সাঁথিয়া উপজেলা বিএনপির নবগঠিত কমিটির আহ্বায়ক খাইরুন নাহার খানম মিরুর নেতৃত্বে একটি মিছিল বের হয়। মিছিলটি সাঁথিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে বের হয়ে বোয়াইলমারী বাজারে পৌঁছালে প্রতিপক্ষ শামসুর রহমানের কর্মী-সমর্থকরা ওই কমিটি বাতিলের দাবিতে আরেকটি মিছিল নিয়ে আসেন। এসময় দুই গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এ সময় মুন্না (৩৫), হেলাল উদ্দিন (২৭), ইব্রাহিম হোসেন (৪২) হাশেমসহ উভয়পক্ষের অন্তত ২৫ জন আহত হয়। এর আগে শুক্রবার এ কমিটি প্রত্যাখ্যান করে শামসুর রহমানের সমর্থকরা বেড়া সিঅ্যান্ডবি চত্বরে ঝাড়ু মিছিল বের করে।

এ বিষয়ে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শামসুর রহমান বলেন, আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে বিকেলে মিছিল বের হয়। এসময় খায়রুন নাহার খানম মিরু ও সদস্যসচিব সালাহ উদ্দিন খানের সমর্থকরা আমাদের ওপর হামলা করে। এতে আমার অন্তত ১৫ জন নেতাকর্মী আহত হয়।

আহ্বায়ক কমিটির সদস্যসচিব সালাহ উদ্দিন খান বলেন, আমাদের মিছিলে শামসুর রহমানের লোকজন হামলা চালায়। তারা মিছিলকে লক্ষ্য করে ফাঁকা গুলি ছোড়ে। এ হামলায় আমাদের অন্তত ১০ জন আহত হয়।

সাঁথিয়া থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল লতিফ বলেন, উভয় গ্রুপের নেতাকর্মীদের শান্ত করার চেষ্টা করে পুলিশ। এরপরও তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।