অনলাইন ডেক্স :
অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার পর এবার দেশে আসছে ফাইজারের করোনার টিকা। আগামী ২ জুন ফাইজারের এক লাখ ছয় হাজার ডোজ করোনার টিকা আসবে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
মঙ্গলবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাঈদুল ইসলাম প্রধান।
তিনি বলেন, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক মঙ্গলবার টেলিফোনে গ্যাভি থেকে ভ্যাকসিন পাওয়ার বিষয়টি নিশ্চিত হয়েছেন। ন্যায্যতার ভিত্তিতে ‘কোভ্যাক্স’-এর মাধ্যমে বাংলাদেশকে এ টিকা দেয়া হচ্ছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা, গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিনস অ্যান্ড ইমিউনাইজেশনস (গ্যাভি) এবং কোয়ালিশন ফর এপিডেমিক প্রিপেয়ার্ডনেস ইনোভেশনসের (সিইপিআই) উদ্যোগে কোভ্যাক্স ফ্ল্যাটফর্মটি গড়ে তোলা হয়েছে।


আরও পড়ুন
জামায়াতের ইফতারে প্রধানমন্ত্রী
ইরানের স্কুলে ইসরায়েলের হামলায় ৫ শিক্ষার্থী নিহত
নেপালে শুটিংয়ে অভিনেতা জাহের আলভী, ঢাকায় আত্মহত্যা করলেন স্ত্রী ইকরা