রংপুর ব্যুরো: মাদক ও দুর্নীতিমুক্ত রংপুর জেলা গড়ার ওপর গুরুত্বারোপ করে সাংবাদিকদের সাথে মত বিনিময় করেছেন নবাগত পুলিশ সুপার মোঃ আবু সাইম।
গতকাল বৃহস্পতিবার দুপুরে পুলিশ সুপার কার্যালয় মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।তিনি জনগনের পুলিশ প্রতিষ্ঠার অঙ্গীকার ব্যক্ত করেন ।
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম, সিনিয়র সাংবাদিক লিয়াকত আলী বাদল, জয়নাল আবেদীন, রংপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেরিনা লাভলীসহ জেলার ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।সভায় রংপুর জেলার মাদক ব্যবসা, দুর্নীতি সহ নানা সমস্যা তুলে ধরেনসাংবাদিকবৃন্দ।


আরও পড়ুন
রমজানে স্বাস্থ্য সচেতনতা: ওজন বৃদ্ধি ও বদহজম এড়ানোর উপায়
রমজানে ব্যাংক লেনদেন বিকেল আড়াইটা পর্যন্ত
বাংলাদেশকে বড় সুখবর দিল আইসিসি