ছবি- সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক:
মেয়াদ শেষ হওয়া অবশিষ্ট ইন্টারনেট ডাটা, মিনিট ও এসএমএস পরবর্তী প্যাকেজে যুক্ত করতে সরকার ও কোম্পানিগুলোকে আইনি নোটিশ পাঠানো হয়েছে।
মঙ্গলবার সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মিজানুর রহমান এ নোটিশ পাঠান। এতে বলা হয়, নোটিশ পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে এ বিষয়ে পদক্ষেপ না নিলে হাইকোর্টে রিট করা হবে।
জানা গেছে, নোটিশিটি ডাক ও টেলিযোগাযোগ সচিব, বিটিআরসির চেয়ারম্যান, গ্রামীণ ফোন, রবি আজিয়াটা লিমিটেড, বাংলালিংক লিমিটেড ও টেলিটক বাংলাদেশ লিমিটেড বরাবর পাঠিয়েছেন ওই আইনজীবী।


আরও পড়ুন
জ্বালানি সংকটে কমেছে দূরপাল্লার বাসের ট্রিপ, ঈদযাত্রায় ভোগান্তির শঙ্কা
টোকা দিয়ে ফেলতে যেও না, তোমাদের বাপ-মায়ের বিয়ের আগে থেকে রাজনীতি করি: মির্জা আব্বাস
ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ইরানের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা