কক্সবাজারে বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (২৪ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)।
জানা গেছে, কক্সবাজারের সমিতি পাড়ায় বিমান বাহিনীর ঘাঁটিতে অতর্কিত হামলা চালায় দুর্বৃত্তরা। এ ব্যাপারে বিমানবাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে বলে জানানো হয়েছে আইএসপিআরের পক্ষ থেকে।
তবে ঠিক কখন এ হামলা হয়েছে এবং এর ক্ষয়ক্ষতি সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি।


আরও পড়ুন
অবসরপ্রাপ্ত শিক্ষকদের ম্যানেজিং কমিটির সভাপতি করার চিন্তা সরকারের
প্রধানমন্ত্রীর উপস্থিতিতে নবনির্বাচিত দুই এমপির শপথ গ্রহণ
হত্যাচেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিনের জামিন