অনলাইন ডেস্ক:
আল্লাহর কাছে সত্যের ওপর অবিচলতা চেয়ে দোয়া করা মুমিনের কর্তব্য। বিশেষত জীবনের সব ক্ষেত্রে তাঁর বিশেষ অনুগ্রহ ও সাহায্য চাইতে হবে। এ বিষয়ে পবিত্র কোরআনে একটি দোয়া বর্ণিত হয়েছে। তা হলো-
رَبِّ ادْخِلْنِي مُدْخَلَ صِدْقٍ وَ اَخْرِجْنِى مُخْرَجَ صِدْقٍ وَ اجْعَلْ لِي مِن لَدُنْكَ سُلْطَنَا نَصِيرًا
অর্থ : ‘হে আমার রব, আমাকে প্রবেশ করান কল্যাণের সঙ্গে এবং আমাকে বের করুন কল্যাণের সঙ্গে।
আর আমাকে আপনার পক্ষ থেকে দান করুন সাহায্যকারী শক্তি।’ (সুরা বনি ইসরায়েল, আয়াত : ৮০)
অন্য আয়াতে আল্লাহর বিশেষ অনুগ্রহ ও সুপথের দিশা চেয়ে দোয়া করা হয়েছে। তা হলো-
رَبَّنَا آتِنَا مِنْ لَدُنْكَ رَحْمَةً وَهَيِّئْ لَنَا مِنْ أَمْرِنَا رَشَدًا
অর্থ : ‘হে আমাদের রব, আমাদের প্রতি আপনার নিকট থেকে বিশেষ রহমত নাজিল করুন এবং আমাদের জন্য কল্যাণকর পথের ব্যবস্থা করে দিন।’ (সুরা কাহাফ, আয়াত : ১০)


আরও পড়ুন
অর্থনীতি পুনরুদ্ধারে ট্যাক্স বাড়াতে হবে: অর্থ ও পরিকল্পনামন্ত্রী
১৭০ বছর পর ফের বন্ধ ইস্ট ইন্ডিয়া কোম্পানি
ইসরায়েল ছাড়তে চাইলে ‘আজই’ ছাড়ুন, দূতাবাস কর্মীদের রাষ্ট্রদূতের বার্তা