জামালপুরের ইসলামপুর উপজেলায় বজ্রপাতে তিনজন নিহত হয়েছেন। রবিবার বিকালে উপজেলার কান্দারচর গ্রামে ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন ভোলা সরদারের ছেলে সুন্দর আলী সরদার (৬৫, তার নাতি রফিক সরদার (১৪) এবং মোফার্জল হোসেনের ছেলে মোশাররফ হোসেন (২৫।তারা সবাই কান্দারচরের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গেছে,ঘটনার সময় নিহতরা মাঠে কাজ করছিলেন।এবং সুন্দর আলী ঘটনাস্থলেই মারা যান।
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজেদুর রহমান জানান,গুরুতর আহত রফিক কান্ডারচর হাসপাতাল কমপ্লেক্সে মারা যান এবং মোশাররফকে জামালপুর সদর হাসপাতালে রেফার করা হলে সেখানে নেয়ার পথেই মারা যান।
–ইউএনবি


আরও পড়ুন
জ্বালানি সংকটের আশঙ্কা: রমজানে আলোকসজ্জা পরিহার ও ব্যক্তিগত গাড়ি কম ব্যবহারের আহ্বান
ইসলামী বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষককে ছুরিকাঘাতে হত্যা
খামেনির উত্তরসূরি নির্বাচিত হলেই তাকে ‘লক্ষ্যবস্তু’ করা হবে: ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী