অনলাইন ডেস্ক :
ফারমার্স ব্যাংক থেকে চার কোটি টাকা আত্মসাৎ ও পাচারের মামলায় সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাসহ ১১ জনের বিরুদ্ধে মামলার রায়ের তারিখ পিছিয়েছে। নতুন তারিখ দেয়া হয়েছে আগামী ২১শে অক্টোবর।
মঙ্গলবার ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক শেখ নাজমুল আলমের আদালতে এই মামলার রায়ের দিন ধার্য ছিল। তবে বিচারক ছুটিতে থাকায় ভারপ্রাপ্ত বিচারক সোহাম্মদ মোহাম্মদ আলী হোসাইন রায়ের জন্য নতুন এই দিন ধার্য করেন।
এসকে সিনহাসহ এই মামলায় মোট আসামি ১১ জন। সাবেক এই প্রধান বিচারপতি পলাতক থাকায় তার অনুপস্থিতিতেই হয় বিচার কাজ।


আরও পড়ুন
ইরান কখনোই আত্মসমর্পণ করবে না, মাসুদ পেজেশকিয়ানের কড়া বার্তা
মধ্যপ্রাচ্য সংকটে ৮ দিনে ঢাকা থেকে বাতিল ২৬৮ ফ্লাইট
যুদ্ধ গড়াল দ্বিতীয় সপ্তাহে, ট্রাম্প চান ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’