নিজস্ব প্রতিবেদক:
করোনা ও দুর্গাপূজা উপলক্ষে নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী মূল্য স্থিতিশীল রাখতে ভোক্তাদের জন্য সাশ্রয়ী মূল্যে সারাদেশে চারটি পণ্য বিক্রি শুরু করেছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। বুধবার (৬ অক্টোবর) টিসিবি সূত্রে এ তথ্য জানা যায়। জানা গেছে, বুধবার (৬ অক্টোবর) সকাল ১০ থেকে রাজধানীসহ সারাদেশে ভ্রাম্যমাণ ট্রাকে চিনির পাশাপাশি মসুর ডাল, সয়াবিন তেল ও পেঁয়াজ বিক্রি করছে টিসিবি। ২৮ অক্টোবর পর্যন্ত এ কার্যক্রম চলবে। টিসিবির ট্রাক থেকে প্রতি কেজি চিনি পাওয়া যাচ্ছে ৫৫ টাকায় যা একজন ক্রেতা সর্বোচ্চ চার কেজি কিনতে পারবেন, প্রতি কেজি মসুর ডাল ৫৫ টাকায় যা একজন ক্রেতা সর্বোচ্চ দুই কেজি কিনতে পারছেন এবং পেঁয়াজ ৩০ টাকা দরে একজন ক্রেতা সর্বোচ্চ ৪ কেজি কিনতে পারছেন। এছাড়াও সয়াবিন তেল ১শ টাকা লিটারে একজন ক্রেতা এক থেকে সর্বোচ্চ ২ লিটার নিতে পারছেন। দেশব্যাপী ৪০০ থেকে ৪৫০ জন ডিলারের ভ্রাম্যমাণ ট্রাকে এ বিক্রি কার্যক্রম চলছে।


আরও পড়ুন
যাকাত ব্যবস্থাপনার মাধ্যমেই দারিদ্র্য বিমোচনে কার্যকর ভূমিকা রাখা সম্ভব
ভিসার মেয়াদ শেষ হওয়া প্রবাসীদের জন্য হটলাইন চালু: প্রবাসীকল্যাণ মন্ত্রী
জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই, ৯ তারিখ আরও ২টি ভেসেল আসছে: জ্বালানিমন্ত্রী