রংপুর ব্যূরো: নিরাপদ ফসল উৎপাদনে সমন্বিত বালাই ব্যবস্থাপনা (আইপিএম)শীর্ষক কৃষক প্রশিক্ষণ রংপুর বিনা উপকেন্দ্রের হল রুমে অনুষ্ঠিত হয় ।
গতকাল রবিবার বিকেলে কৃষক প্রশিক্ষণে বিনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বিনার মহাপরিচালক ড. মোঃ আবুল কালাম আজাদ। বিনা রংপুর কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা কৃষিবিদ ডক্টর মোহাম্মদ আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বিনা উদ্ভিদ রোগতত্বের বিভাগীয় প্রধান ডক্টর মাহবুবা কানিজ হাসনা,রংপুর কৃষিসম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষক ডক্টর মো: এনামুল হক , গাইবান্ধা কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের,সরেজমিন কৃসি পশিক্ষণ ইনস্টিটিউটেরমূখ্য প্রশিক্ষক মো: মাহবুব রশীদ,সরেজমিন গবেসণা বিভাগের এস এসও ডক্টর মো: জান্নাতুল ফেরদৌস বিনা রংপুর কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা মাহমুদুল হাসান ও মো:মোতালেব রহমান প্রমূখ।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় ও বিনার গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্পের অর্থায়নে এ কুষক প্রশিক্ষণ অনুষ্ঠানে রংপুর জেলার শতাধিক কৃষক-কৃষাণী অংশ নেন।


আরও পড়ুন
ব্যারিস্টার ইমরান কবির চৌধুরী’র পক্ষ থেকে ঈদের খাদ্য সামগ্রী বিতরণ
ট্রেন যাত্রীদের নিরাপত্তায় বড়ালব্রিজ স্টেশনে আনসার-ভিডিপি মোতায়েন
শেয়ার জালিয়াতির মামলায় সাবেক সংসদ সদস্য ইউসুফ আব্দুল্লাহ হারুনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা