সোমবার সিরিয়ার হাসাকা প্রদেশের পশ্চিমাঞ্চলে মার্কিন সামরিক ঘাঁটিতে মর্টার হামলা হয়েছে। বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে এ খবর জানিয়েছে মেহের নিউজ।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সূত্র জানিয়েছে, হামলার পরপরই ঘাঁটির প্রধান প্রবেশপথে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
তবে এই হামলায় ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানা যায়নি। সিরিয়ায় অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলো এর আগেও বিভিন্ন সময় হামলার শিকার হয়েছে।
ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর পর থেকেই সতর্ক অবস্থানে রাখা হয়েছে সিরিয়ার মার্কিন ঘাটিঁগুলোকে।


আরও পড়ুন
আগরতলা-ঢাকা-কলকাতা বাস সার্ভিস ফের চালু
প্রধানমন্ত্রীর পদক্ষেপে অপহরণের ১ ঘণ্টার মধ্যে উদ্ধার স্কুলছাত্র
জাতি অবুঝ নয়, রাষ্ট্রপতির বক্তব্য নিয়ে জামায়াত আমির