বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে টাঙ্গাইলে নিহত শহীদ পরিবারের সদস্য ও আহতদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টি—এনসিপির আহবায়ক নাহিদ ইসলাম।
মঙ্গলবার (২৯ জুলাই) সকাল সাড়ে ১০ টায় টাঙ্গাইল পৌর শহরের প্রিন্স হোটেলে এই সৌজন্যে সাক্ষাৎ করেন তিনি।
এ সময় আবু সাঈদসহ টাঙ্গাইলের মারুফের মতো যাদেরকে তারা গুলি করে হত্যা করেছে, তাদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান টাঙ্গাইলের শহীদ পরিবার সদস্য ও আহতরা। এতে টাঙ্গাইল জেলা এনসিপির সদস্যরা উপস্থিত ছিলেন।
টাঙ্গাইল প্রতিনিধি


আরও পড়ুন
রংপুরে ভোক্তা অধিকারের অভিযানে ২১ হাজার টাকা জরিমানা
নাটোরে হত্যা মামলায় জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি এহিয়া চৌধুরীকে জেল হাজতে প্রেরণ
নাটোরে কৃষিজমিতে অবৈধভাবে পুকুর খননের সময় ১৬ টি ব্যাটারি ও সরঞ্জাম জব্দ