মোস্তফা কামাল নান্নু , টাঙ্গাইল
টাঙ্গাইলের ধনবাড়ীতে পিকআপ ও মোটরসাইকেল সংঘর্ষে ৩ জন নিহত, আহত একজন।
বৃহস্পতিবার সকাল আটটার দিকে ধনবাড়ী উপজেলার নল্লার বটতলা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো – জামালপুরের মেলান্দহ উপজেলার ৫ নং চর এলাকার মোহাম্মদ জিন্নাত আলীর ছেলে আল-আমিন (৩০), চর পালিশা গ্রামের মোহাম্মদ আমিনুল হকের ছেলে স্বপন মিয়া (৩৫) ও জামালপুর সদর উপজেলার হাসিল মনিকা বাড়ির নুর ইসলামের ছেলে মোহাম্মদ জুয়েল ( ৩২)।
,ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম শহীদুল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, নিহতরা মোটরসাইকেল যোগে ধনবাড়ী সদরে যাচ্ছিল। এ সময় বিপরীতে দিক থেকে আশা একটি পিকআপ ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মোটরসাইকেলের তিন আরোহী মারা যায়।
মোস্তফা কামাল নান্নু
টাঙ্গাইল।


আরও পড়ুন
৯ ঘণ্টায় পদ্মা সেতুতে কোটি টাকার বেশি টোল আদায়
লালমনিরহাটে ট্রাকচাপায় শিশুসহ একই পরিবারের নিহত ৩
সারিয়াকান্দি পৌরসভার বিভিন্ন স্থানে ডেঙ্গুসহ মশা বাহিত রোগ প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান