রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
শুক্রবার সন্ধ্যায় সংঘর্ষের এ ঘটনা ঘটে। এতে সাংবাদিকসহ উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেন, আমাদের শান্তিপূর্ণ মিছিলে পিছন থেকে জাতীয় পার্টি (জাপা) ও আওয়ামী লীগের সন্ত্রাসীরা হামলা করেছে।
তবে, এ বিষয়ে জাতীয় পার্টির কোনো নেতার বক্তব্য পাওয়া যায়নি।
এ ঘটনায় বিজয়নগর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি মোকাবেলায় সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন করা হয়েছে।
এনএনবাংলা/


আরও পড়ুন
আগামীকাল যমুনা ছাড়ছেন ড. মুহাম্মদ ইউনূস
সাবেক ভূমিমন্ত্রী জাবেদের যুক্তরাজ্যে ৫১৮ ফ্ল্যাট ও অ্যাপার্টমেন্ট জব্দের আদেশ
মন্ত্রিসভার প্রথম বৈঠকে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফের সিদ্ধান্ত