টাঙ্গাইল প্রতিনিধি :
টাঙ্গাইল পৌর শহরে মেয়াদ উত্তীর্ণ ঔষধ ও হিমাগারে ঔষধ সংরক্ষনে অনিয়মের দায়ে তিন ঔষধের দোকানকে ৫৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার সকালে পৌর এলাকার সাবালিয়াতে অভিযান পরিচালা করা হয়।
অভিযানের শুরুতে মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখার দায়ে দি সিটি হাসপাতালের ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা করেন।
এদিকে একই এলাকার মেসার্স দয়াল মেডিসিন কর্নারকে মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখার দায়ে ১০ হাজার টাকা এবং সাবালিয়ার ডায়বেটিকস রোড়ের অনিক মেডিসিনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এসময় জাতীয় ভোক্তা অধিদপ্তর টাঙ্গাইলের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল বলেন, টাঙ্গাইলের বিভিন্ন ফার্মেসিতে ও প্রাইভেট হাসপাতালের ফার্মেসিতে মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রি করছে। আজকে অভিযান টিম হাতে নাতে ধরে জরিমানা করা হয়। এই অভিযান অব্যাহত থাকবে। অভিযানে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।

আরও পড়ুন
ভোট গণনার আগেই ফলাফল শিটে স্বাক্ষর, প্রিজাইডিং কর্মকর্তা প্রত্যাহার
শরীয়তপুরে ৭ লাখ টাকা-ভোটার তালিকাসহ জামায়াত কর্মী আটক, ২ বছরের কারাদণ্ড
প্রশ্নের উত্তরে ঠাকুরগাঁও জেলা আমির: জব্দকৃত টাকা গার্মেন্টস ব্যবসার, ছিল ৭৪ লাখ টাকা