থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক যাওয়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে এসএম সিদ্দিকীকে। এ সময় সঙ্গে ছিলেন তার স্ত্রী।
তিনি আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য কাদের সিদ্দিকী ও লতিফ সিদ্দিকীর ছোট ভাই। সর্বশেষ কালহাতির উপজেলা চেয়ারম্যান ছিলেন তিনি।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকালে এ ঘটনা ঘটে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দায়িত্বশীল সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
সূত্র জানায়, এসএম সিদ্দিকী একটি এয়ারলাইন্সের সকাল ১০টার ফ্লাইটে স্ত্রীসহ ব্যাংকক যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে এসেছিলেন। পরে ইমিগ্রেশনে আসলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা থাকায় ইমিগ্রেশন থেকে তাকে ফেরত পাঠানো হয়।
এনএনবাংলা/

আরও পড়ুন
বড় কোনো সংঘর্ষ-অনিয়ম ছাড়াই শেষ হলো ভোট, চলছে গণনা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ শেষ, অপেক্ষা ফলাফলের
দুপুর ২টা পর্যন্ত সারাদেশে ৪৮৬টি বিশৃঙ্খলা, জালভোট ৫৯টি