ষ্টাফ রির্পোটার :
সীমিত পরিসরে খাবার হোটেল হোটেল-রেস্তোরাঁ খোলা রাখার অনুমতি দেয়া হয়েছে। পাশাপাশি সীমিত পরিসরে হোটেল-রেস্তোরাঁয় বসে খাওয়া যাবে।
রোববার মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব রেজাউল ইসলাম স্বাক্ষতির এক আদেশে এ তথ্য জানানো হয়েছে। এতে বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে চলমান বিধিনিষেধ আগামী ৩০ মে পর্যন্ত আরেক দফা বাড়ানো হয়েছে।
করোনার দ্বিতীয় ঢেউ সামাল দিতে সারাদেশে গত ১৪ এপ্রিল ভোর ৬টা থেকে দেশে ‘কঠোর লকডাউন’ চলছে। চার দফা লকডাউনের মেয়াদ আজ ২৩ মে মধ্যরাত পর্যন্ত থাকবে।
রোববারে মন্ত্রিপরিষদের এ সিদ্ধান্ত অনুযায়ী, পাঁচ দফা লকডাউনের মেয়াদ বাড়িয়ে ৩০ মে পর্যন্ত করা হয়েছে। এতে আগের সব বিধিনিষেধ বহাল রাখার কথাও বলা হয়েছে।


আরও পড়ুন
‘মার্কিন জনগণকে রক্ষা করতে ইরানে সামরিক অভিযান শুরু’: ট্রাম্প
বায়তুল মোকাররমের পাশ থেকে কাটা হাত-পা উদ্ধার, ফিঙ্গারপ্রিন্টে মিলল পরিচয়
বকেয়া বেতন, শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে ঢাকা-সিলেট সড়ক অবরোধ