সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ইন্দো-প্যাসিফিক অঞ্চলের বিভিন্ন দেশের সেনাপ্রধানদের অংশগ্রহণে অনুষ্ঠিতব্য ‘১৪তম ইন্দো-প্যাসিফিক আর্মি চিফস কনফারেন্স-২০২৫’-এ যোগদানের জন্য চার দিনের সরকারি সফরে মালয়েশিয়া গেছেন।
আইএসপিআর জানিয়েছে, তিনি সোমবার (২২ সেপ্টেম্বর) মালয়েশিয়ার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন।
মার্কিন ইন্দো-প্যাসিফিক কমান্ড ও মালয়েশিয়ান ডিফেন্স ফোর্সের যৌথ আয়োজনে কুয়ালালামপুরে অনুষ্ঠিতব্য এই সম্মেলনে ইন্দো-প্যাসিফিক অঞ্চলের স্থলবাহিনীর সেনাপ্রধানরা অংশগ্রহণ করবেন। সম্মেলনে তারা মৈত্রী ও সহযোগিতা জোরদারকরণ, অভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলার কৌশল শেয়ার এবং আঞ্চলিক সংকট মোকাবিলায় সমন্বিত পদক্ষেপ গ্রহণ নিয়ে আলোচনা করবেন।
আইএসপিআর উল্লেখ করেছে, এই সফরের মাধ্যমে ইন্দো-প্যাসিফিক দেশগুলোর সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর সম্পর্ক আরও সুদৃঢ় হবে এবং পারস্পরিক সহযোগিতার নতুন দিক উন্মোচিত হবে।
সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান আগামী ২৭ সেপ্টেম্বর বাংলাদেশে ফিরে আসবেন।
এনএনবাংলা/


আরও পড়ুন
মার্কিন-ইসরায়েলি হামলায় ইরানে নিহতের সংখ্যা বেড়ে ১২৩১
প্রধানমন্ত্রীর বিদেশ সফরে বিমানবন্দরের রাষ্ট্রাচার সীমিত, থাকবেন শুধু ৪ সরকারি প্রতিনিধি
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি: ৬ দিনে ঢাকায় ২১০ ফ্লাইট বাতিল