নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অপরাধে ৪২ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অপরাধ ও গোয়েন্দা বিভাগ। ডিএমপির নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গত বুধবার ভোর ৬টা থেকে বৃহস্পতিবার (১৪ অক্টোবর) ভোর ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য জব্দ করা হয়। বৃহস্পতিবার (১৪ অক্টোবর) সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) হাফিজ আল আসাদ এ তথ্য জানান। তিনি বলেন, গ্রেপ্তার ৪২ জনের কাছ থেকে ২ হাজার ৩৮১ পিস ইয়াবা, ৪২৪ গ্রাম ৪৩০ পুরিয়া হেরোইন, ১৪ কেজি ৯০০ গ্রাম গাঁজা ও ৫০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩২টি মামলা হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।


আরও পড়ুন
নঈম-ফরিদা দম্পতি ও সন্তানদের ২৩টি ব্যাংক হিসাব অবরুদ্ধ
জুলাই গণঅভ্যুত্থানে লুট হওয়া বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার হাইকোর্টের রুল
ইসলামী বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষককে ছুরিকাঘাতে হত্যা