জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনের সভাপতির পদে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। ফিলিস্তিন এই নির্বাচনে অংশ নেওয়ায় তাদের প্রতি সংহতি জানিয়ে বাংলাদেশ এই পদক্ষেপ গ্রহণ করেছে।
প্রায় পাঁচ বছর আগে বাংলাদেশ এ পদে প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছিল। তবে ফিলিস্তিনের অংশগ্রহণের কারণে বিষয়টি নতুনভাবে ভাবতে হয় এবং শেষ পর্যন্ত বন্ধুত্বের প্রতি শ্রদ্ধা রেখেই বাংলাদেশ প্রার্থিতা প্রত্যাহার করল।
এ বিষয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেন, “ফিলিস্তিনের সঙ্গে বাংলাদেশের গভীর ও ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। কয়েক দশক আগে আমরা ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছিলাম এবং তখন থেকেই আন্তর্জাতিক পরিসরে তাদের ন্যায্য দাবিকে ধারাবাহিকভাবে সমর্থন করে আসছি।”
তিনি আরও বলেন, “ভ্রাতৃপ্রতিম ফিলিস্তিনের সঙ্গে প্রতিযোগিতা করার কোনো কারণ আমরা দেখি না। আমরা বিশ্বাস করি, তাদের প্রার্থিতা এই সংকটময় সময়ে বিশ্বব্যাপী সমর্থন জোরদার করবে এবং চলমান সংকট সমাধানে সহায়ক হবে। তাদের সাফল্য আন্তর্জাতিক অঙ্গনে ফিলিস্তিনের লক্ষ্যকে আরও এগিয়ে নেবে।”
ড. ইউনূস জানান, জাতিসংঘে সক্রিয় অবদান রাখার প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ ভবিষ্যতে আবারও এই মর্যাদাপূর্ণ পদে প্রার্থী হওয়ার পরিকল্পনা করবে।
এনএনবাংলা/


আরও পড়ুন
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি নিয়ে আরও পর্যালোচনা করবে সরকার: বাণিজ্যমন্ত্রী
আহসান মনসুরের নিয়োগ বাতিল, বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মোস্তাকুর রহমান
পদত্যাগ করেছেন ডিএমপি কমিশনার সাজ্জাত আলী