অনিয়ম, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. সামছুর রহমানের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্লক ও তার বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা জারি করেছে আদালত।
মঙ্গলবার (৭ অক্টোবর) দুদকের আবেদনের প্রেক্ষিতে ঢাকার মহানগর সিনিয়র বিশেষ জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
দুদকের উপপরিচালক আলমগীর হোসেন আদালতে সামছুর রহমানের এনআইডি ব্লক ও দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। আবেদনে বলা হয়, সামছুর রহমান অনিয়ম, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে বিপুল পরিমাণ জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। গোপন অনুসন্ধানে জানা যায়, তিনি ও তার পরিবারের সদস্যদের নামে দেশে-বিদেশে প্রচুর স্থাবর ও অস্থাবর সম্পদ রয়েছে।
দুদকের আবেদনপত্রে আরও উল্লেখ করা হয়, সামছুর রহমান অবৈধভাবে অর্জিত সম্পদ অন্যত্র হস্তান্তর বা স্থানান্তরের চেষ্টা করছেন। এসব সম্পদ ও অপরাধমূলক কর্মকাণ্ডের আলামত সংরক্ষণের স্বার্থে তার এনআইডি ব্লক করা এবং বিদেশ গমন নিষিদ্ধ করা জরুরি হয়ে পড়েছে।
এনএনবাংলা/


আরও পড়ুন
এভাবে গভর্নরের বিদায় ঠিক হল কিনা? অর্থমন্ত্রী বললেন, ‘কিছুই বলার নেই’
একুশে পদক নিলেন ববিতা, আইয়ুব বাচ্চুর স্ত্রী, জানালেন কৃতজ্ঞতা
সাকিব মানুষ মারতে পারে না, হত্যা মামলাটি খতিয়ে দেখা উচিত: পাইলট