নওগাঁ-৬ আসনের সাবেক এমপি মো. ওমর ফারুক সুমনসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের পাঁচ নেতা-কর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।খবর (বাসস)
গত ২৪ ঘন্টায় রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।
গ্রেফতারকৃতরা হলো— নওগাঁ-৬ আসনের সাবেক এমপি মো. ওমর ফারুক সুমন (৪৭), ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আবু নাঈম জুবের (২২), মিরপুর মডেল থানা ১২ নম্বর ওয়ার্ড ছাত্রলীগ সহ-সভাপতি মো. তানভীর ইসলাম (৩০), দক্ষিণখান থানা আওয়ামী লীগের সাবেক সাংস্কৃতিক সম্পাদক সৈয়দ সাজ্জাদ হোসেন (৫৭) ও মতিঝিল টিএন্ডটি কলোনি ইউনিট যুবলীগের সাবেক সহ-সভাপতি মো. আমজাদ হোসেন রাজন (৪৪)।
এনএনবাংলা/


আরও পড়ুন
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি প্রকাশ, কঠিন গ্রুপে বাংলাদেশ
সোহরাওয়ার্দী উদ্যানে শিক্ষার্থীকে মারধরের ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার
স্ত্রীর চিকিৎসার খরচ মেটাতে গাড়ি বিক্রি করলেন প্রাণ রায়