পুলিশের চলমান বিশেষ অভিযানে ঢাকাসহ সারাদেশে গত ২৪ ঘণ্টায় মোট ১ হাজার ৬৩২ জনকে গ্রেফতার করা হয়েছে। খবর (বাসস)
এর মধ্যে বিভিন্ন মামলার ও ওয়ারেন্টভুক্ত আসামি ১ হাজার ১২২ জন এবং অন্যান্য অপরাধে জড়িত সন্দেহে ৫১০ জনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর আজ এ তথ্য জানিয়েছেন।
এ সময় একটি ওয়ান শ্যুটারগান, দুই রাউন্ড কার্তুজ, দু’টি তরবারি, একটি রামদা, চারটি চাপাতি, তিনটি কিরিচ ও একটি ছুরি উদ্ধার করা হয়।
এনএনবাংলা/


আরও পড়ুন
যুক্তরাষ্ট্র-ইরান শান্তির পথে ‘সবচেয়ে বড় বাধা’ ইসরায়েল
অবসরপ্রাপ্ত শিক্ষকদের ম্যানেজিং কমিটির সভাপতি করার চিন্তা সরকারের
প্রধানমন্ত্রীর উপস্থিতিতে নবনির্বাচিত দুই এমপির শপথ গ্রহণ