রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২৬টি ইউনিট কাজ করছে। আগুনের তীব্রতা বিবেচনা করে, রাজধানীর বিভিন্ন ফায়ার স্টেশন থেকে আরও ১৬টি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেওয়া হয়েছে। ফায়ার সার্ভিসের পাশাপাশি এই আগুন নিয়ন্ত্রণে কাজ করছে বাংলাদেশ নৌবাহিনী ও বাংলাদেশ বিমানবাহিনী।
শনিবার (১৮ অক্টোবর) বিকেলে আইএসপিআরের পক্ষ থেকে পাঠানো এক বার্তায় এই তথ্য নিশ্চিত করা হয়।
আইএসপিআর আরও জানায়, কার্গো সেকশনে অগ্নি নির্বাপণে কাজ করছে বাংলাদেশ সিভিল এভিয়েশন, বাংলাদেশ ফায়ার সার্ভিস এবং বাংলাদেশ বিমানবাহিনীর দুটি ফায়ার ইউনিট। পাশাপাশি, আগুন নিয়ন্ত্রণে কাজ করছে বাংলাদেশ নৌবাহিনীও।
ঘটনাস্থল সূত্রে জানা যায়, আগুনের ঘটনা ঘটে শনিবার দুপুর ২টা ১৫ মিনিটে। তাৎক্ষণিকভাবে বাংলাদেশ সিভিল এভিয়েশন, ফায়ার সার্ভিস এবং বিমানবাহিনীর দুটি ফায়ার ইউনিট কাজ শুরু করে। পরে অন্যান্য ইউনিটও ধাপে ধাপে যোগ দেয়।
এনএনবাংলা/


আরও পড়ুন
আগামীকাল যমুনা ছাড়ছেন ড. মুহাম্মদ ইউনূস
মন্ত্রিসভার প্রথম বৈঠকে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফের সিদ্ধান্ত
কথা নয়, কাজের মাধ্যমে সক্ষমতার প্রমাণ দিতে চান নতুন গভর্নর