অবৈধভাবে গুলিসহ বিদেশি পিস্তল রাখার দায়ে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাবেক সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
মঙ্গলবার (২৮ অক্টোবর) ঢাকার দ্বিতীয় বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. ইব্রাহিম মিয়া অস্ত্র আইনের এ মামলায় রায় ঘোষণা করেন।
সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারি শাহাদাত আলী জানান, সম্রাটকে পলাতক দেখিয়ে তার অনুপস্থিতিতে এ মামলার রায় ঘোষণা করা হয়।
বিভিন্ন অভিযোগে সম্রাটের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে, তার প্রথম রায়ে যাবজ্জীবন সাজার ঘোষণা এল।
এনএনবাংলা/


আরও পড়ুন
প্রধানমন্ত্রী তারেক রহমানকে ইফতারির দাওয়াত দিলো জামায়াত
পিলখানা হত্যাকাণ্ডে নতুন তদন্ত কমিশন নয়, আগের সুপারিশই বাস্তবায়ন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের মামলায় সম্রাটের ২০ বছরের কারাদণ্ড