রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে চাকরি জাতীয়করণের দাবিতে আন্দোলনরত ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষের সময় পুলিশ শিক্ষকদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ, সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করে। এতে অন্তত ১৫ জন শিক্ষক আহত হন।
বুধবার (২৯ অক্টোবর) দুপুরে এ ঘটনা ঘটে।দুপুরে চাকরি জাতীয়করণের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি শেষে শিক্ষকরা মিছিল নিয়ে সচিবালয়ের দিকে যাত্রা শুরু করলে পুলিশের বাধার মুখে পড়েন। এ সময় শিক্ষক ও পুলিশের মধ্যে ধাক্কাধাক্কি ও সংঘর্ষ বাধে। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড ও জলকামান নিক্ষেপ করে।

‘স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট আন্দোলন বাস্তবায়ন কমিটি’র ব্যানারে আয়োজিত ওই কর্মসূচিতে কমিটির আহ্বায়ক শামসুল আলম, সদস্য সচিব মোহাম্মদ আল আমিন এবং বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি কাজী মোখলেছুর রহমানসহ বিভিন্ন শিক্ষক নেতা অংশ নেন।
এনএনবাংলা/


আরও পড়ুন
৫ আগস্ট বঙ্গভবনে কী ঘটছিল জানালেন রাষ্ট্রপতি
প্রবাসীদের মরদেহ বিনা খরচে দেশে আনার উদ্যোগ নেয়া হবে : প্রতিমন্ত্রী
১২০২টি রাজনৈতিক মামলা প্রত্যাহারের অনুমোদন দেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী