বিএনপি সরকারের সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহসানুল হক মিলনকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফিরিয়ে দিয়েছে ইমিগ্রেশন কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বেলা ১১টার দিকে চিকিৎসার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তার ব্যাংকক যাওয়ার কথা ছিল। তবে বিমানবন্দরের ইমিগ্রেশন কর্মকর্তারা জানান, ভ্রমণে নিষেধাজ্ঞা থাকায় তাকে দেশ ছাড়তে দেওয়া হয়নি।
এ বিষয়ে জানতে চাইলে এহসানুল হক মিলন সাংবাদিকদের বলেন, ‘আমি পুরোনো পাসপোর্ট নিয়ে গিয়েছিলাম। সেখানে মিলন লেখা নেই। আমার ভুলের কারণে ফেরত আসতে হয়েছে। আমি রাতের ফ্লাইটে ব্যাংকক যাচ্ছি।’
এনএনবাংলা/


আরও পড়ুন
ব্যান্ড দল ও ৯ বিশিষ্ট ব্যক্তির হাতে একুশে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী
মিয়ানমারে ৫.১ মাত্রার ভূমিকম্প, ঢাকায় মৃদু কম্পন অনুভূত
চট্টগ্রামের রাউজানে প্রকাশ্যে গুলি করে যুবদল কর্মীকে হত্যা