সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি:
সারিয়াকান্দিতে ২০২৫-২৬ অর্থ বছরে রবি মৌসুমে গম, সরিষা, চিনাবাদাম,শীতকালীন পেঁয়াজ, মসুর,খেসারী ও অড়হর ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
গতকাল সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ আতিকুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন-উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আলী জিন্নাহ্। এসময় কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ রুহুল আমিন সরকার,স্মৃতিরনাহার বিথী,উপজেলা কৃষি অফিসের সুফলভোগী ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকেরা উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, উপজেলার ১২টি ইউনিয়নের মোট ৩৩১০ জন কৃষকদের মধ্যে ২৭৬০ জন কৃষককে বিনামূল্যে সরিষার বীজ ১ কেজি, ডিএপি ১০ কেজি,এমওপি ১০ কেজি,গম ২৪০ জনকে বীজ ২০ কেজি করে ডিএপি ১০ কেজি, এমওপি ১০ কেজি, চীনাবাদাম ১৩০ জনকে ১০ কেজি করে বীজ, ডিএপি ১০ কেজি এমওপি ৫ কেজি, মসুর ১০০ জনকে ৫ কেজি করে বীজ, ডিএপি ১০ কেজি,এমওপি ৫ কেজি,খেসারী ৩০ জনকে ৮ কেজি করে বীজ, ডিএপি ১০ কেজি, এমওপি ৫ কেজি,অড়হড় ২০ জনকে ২ কেজি করে বীজ, ডিএপি ১্৫ কেজি, এমওপি ৫ কেজি এবং পেয়াজ ৩০ জনকে ১ কেজি করে বীজ, ডিএপি ১০ কেজি, এমওপি ১০ কেজি সার বিতরণ করা হয়।


আরও পড়ুন
নড়াইলে শিশু ধর্ষণের অভিযোগে একব্যক্তি গ্রেফতার
হোসেনপুরে বসন্তের রুপকন্যা শিমুল বিলুপ্তপ্রায়
মাটিখেকো ইকবালের খপ্পরে পীরকাশিমপুর পশ্চিম বিল