বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) পদ্ধতি বাস্তবায়নের পেছনে ষড়যন্ত্র চলছে। এই পদ্ধতি চালু হলে এমনও হতে পারে যে দেশে কোনো সরকারই গঠন করা সম্ভব হবে না।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে ঢাকা ফোরাম ইনিশিয়েটিভ আয়োজিত ‘তারেক রহমান: পলিটিক্স অ্যান্ড পলিসি’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।
খন্দকার মোশাররফ বলেন, “পিআর হলে এমপি জনগণের নয়, দলীয় হবে। কেউ কেউ পিআর ইস্যুকে সামনে এনে ভোট বিলম্বিত বা বাতিল করার ষড়যন্ত্র করছে।”
তিনি আরও বলেন, “কিছু ব্যক্তি নন-ইস্যু নিয়ে সংকট তৈরির চেষ্টা করছে। কিন্তু নির্বাচন ছাড়া কোনো বিকল্প নেই। জনগণের নির্বাচিত প্রতিনিধিদের কাছেই ক্ষমতা হস্তান্তর করতে হবে।”
বিএনপির এই জ্যেষ্ঠ নেতা সব রাজনৈতিক দলের সহযোগিতা চেয়ে বলেন, “ফেব্রুয়ারি ভোটের জন্য সবচেয়ে নিরাপদ সময়। এর পরে যাওয়ার কোনো সুযোগ নেই। পিআর পদ্ধতি দেশের জন্য গ্রহণযোগ্য নয়।”
এনএনবাংলা/


আরও পড়ুন
প্রধানমন্ত্রী তারেক রহমানকে ইফতারির দাওয়াত দিলো জামায়াত
জনপ্রতি ফিতরা সর্বনিম্ন ১১০, সর্বোচ্চ ২৮০৫ টাকা
পিলখানা হত্যাকাণ্ডে নতুন তদন্ত কমিশন নয়, আগের সুপারিশই বাস্তবায়ন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী