বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে পোশাক শ্রমিক মিনারুল হত্যাসহ মোট পাঁচটি মামলায় জামিন পেয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী।
রোববার (৯ নভেম্বর) বিচারপতি এ এস এম আব্দুল মোবিন ও বিচারপতি সগীর হোসেনের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
এর আগে, গত ৯ মে শহরের পশ্চিম দেওভোগে নিজ বাসা থেকে সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। পরে মিনারুল হত্যা মামলায় আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
পরবর্তীতে ২৭ মে ওই মামলায় দুই দিনের রিমান্ড শেষে আবারও আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এনএনবাংলা/


আরও পড়ুন
ব্যাটারিচালিত রিকশা দিনে গিলছে ৮০০ মেগাওয়াট বিদ্যুৎ, ৪ হাজার কোটি টাকা ক্ষতি
হরমুজ প্রণালী পার হওয়ার অনুমতি পেল না ‘বাংলার জয়যাত্রা’, ফিরে যাচ্ছে শারজাহ বন্দরে
তিন অধ্যাদেশ বাতিল, আগের কাঠামোয় ফিরছে বিচার বিভাগ