কুমিল্লার চৌদ্দগ্রামে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত আরও তিনজন আহত হয়েছেন বলে জানা গেছে।
দুর্ঘটনাটি ঘটে সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যার দিকে উপজেলার লাকসাম-চৌদ্দগ্রাম আঞ্চলিক সড়কের ফেলনা পশ্চিম পাড়া এলাকায়।
চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা মেহেদী হাসান সুজন ঘটনাটি নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পাওয়ার পর ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালায়। নিহত ও আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। রাত ৮টার দিকে প্রতিবেদন লেখা পর্যন্ত নিহত ও আহতদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস কর্মকর্তা মেহেদী হাসান সুজন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছি। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। বিস্তারিত তথ্য পরে জানানো হবে।
এনএনবাংলা/


আরও পড়ুন
জ্বালানি সংকটের আশঙ্কা: রমজানে আলোকসজ্জা পরিহার ও ব্যক্তিগত গাড়ি কম ব্যবহারের আহ্বান
‘ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
ইসলামী বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষককে ছুরিকাঘাতে হত্যা