সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের সাইডলাইনে প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া পারস্পরিক সৌজন্য বিনিময় করেছেন। শুক্রবার বিকেলে রাজধানীর সেনানিবাসস্থ সেনাকুঞ্জে তাদের এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
প্রধান উপদেষ্টার সরকারি ফেসবুক পোস্টে জানানো হয়েছে, সাক্ষাৎকালে ড. ইউনূস সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তাঁর দ্রুত সুস্থতা কামনা করেন।

খালেদা জিয়া ধন্যবাদ জানিয়ে প্রধান উপদেষ্টার সহধর্মিণী আফরোজী ইউনূসের শারীরিক অবস্থার কথাও জানতে চান এবং তাঁর সুস্থতার জন্য শুভকামনা জানান।
সাক্ষাৎকালে বিএনপি চেয়ারপার্সনের কনিষ্ঠ পুত্রবধূ সৈয়দা শর্মিলা রহমানও উপস্থিত ছিলেন।
এনএনবাংলা/


আরও পড়ুন
৫ আগস্ট বঙ্গভবনে কী ঘটছিল জানালেন রাষ্ট্রপতি
প্রবাসীদের মরদেহ বিনা খরচে দেশে আনার উদ্যোগ নেয়া হবে : প্রতিমন্ত্রী
১২০২টি রাজনৈতিক মামলা প্রত্যাহারের অনুমোদন দেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী