সাম্প্রতিক
মবের শিকার শিক্ষক-শিক্ষার্থীদের অভিযোগ তদন্ত করবে জাতিসংঘ, আসছেন কর্মকর্তা ঢাকা থেকে হঠাৎ দিল্লি: ত্রিবেদীর চমক, নাকি শুধুই দৌড়ঝাঁপ? ‘জামিন পেলে সমাজে বিরূপ ধারণা সৃষ্টি হবে’, গাজী নজরুলের বিষয়ে বিচারক তিন মাসে এলপিজির কাঁচামালের দাম কত ও কেন বাড়লো? ঢাকার রাস্তায় ‘মায়া রাইড’, নারী যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিচ্ছেন নারী চালকরাই উত্তাল দিল্লি: পুলিশে টেনে-হিঁচড়ে সরানোর পরও রাস্তায় রাহুল-প্রিয়াঙ্কার অবস্থান শেষ ম্যাচেও মেসি জাদুতে বুঁদ বিশ্ব, বিদায় বার্তায় কী বললেন ফুটবলের যাদুকর? কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ‘অপতৎপরতা’ কঠোরভাবে দমন করা হবে: ডিবিপ্রধান সেপ্টেম্বরে বেড়েছে মূল্যস্ফীতি, বিপাকে নিম্ন আয়ের মানুষ এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনতে চুক্তি সই
Skip to content

ভূমিকম্প আতঙ্কে ঢাবি দুই সপ্তাহ বন্ধের ঘোষণা, শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ

 

ভূমিকম্প পরবর্তী জরুরি পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) দুই সপ্তাহের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। নিরাপত্তাজনিত কারণে শিক্ষার্থীদের আগামীকাল রোববার (২৩ নভেম্বর) বিকেল ৫টার মধ্যে আবাসিক হল খালি করার নির্দেশ দেওয়া হয়েছে।

শনিবার (২২ নভেম্বর) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের সভাপতিত্বে ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সিন্ডিকেট সদস্যদের পাশাপাশি চিকিৎসা অনুষদের ডিন, ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ, পরিকল্পনা ও উন্নয়ন অফিসের ভারপ্রাপ্ত পরিচালক, ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক এবং বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী উপস্থিত ছিলেন।

সাম্প্রতিক ভূমিকম্প ও পরবর্তী ঝাঁকুনি (Aftershock)- এর কারণে ক্যাম্পাসজুড়ে শিক্ষার্থীদের মধ্যে শারীরিক ও মানসিক আঘাতের আশঙ্কা দেখা দিয়েছে। সভায় বুয়েটের বিশেষজ্ঞ, পরিকল্পনা ও উন্নয়ন দপ্তর এবং প্রধান প্রকৌশলীর মতামত বিশ্লেষণ করে জানানো হয়— আবাসিক হলগুলোতে পুঙ্খানুপুঙ্খ ঝুঁকি মূল্যায়ন, কাঠামোগত পরীক্ষা এবং প্রয়োজনীয় সংস্কার জরুরি। এ জন্য হলগুলো খালি রাখা ছাড়া বিকল্প নেই।

বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সিদ্ধান্ত অনুযায়ী, ৬ ডিসেম্বর ২০২৫, শনিবার পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে। তবে বিশ্ববিদ্যালয়ের সকল অফিস যথারীতি খোলা থাকবে বলে জানানো হয়েছে।

প্রাধ্যক্ষদের রোববারের মধ্যে হল খালি করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

এনএনবাংলা/