দেশের আইনশৃঙ্খলা রক্ষা ও সুষ্ঠু নির্বাচনের স্বার্থে নির্বাচন কমিশনকে সর্বাত্মক সহযোগিতা করবে বাংলাদেশ সেনাবাহিনী— এমন প্রতিশ্রুতি দিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
রোববার (২৩ নভেম্বর) সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে বাহিনীতে বীরত্বপূর্ণ ভূমিকা ও অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে ৬৪ সেনাসদস্যকে বিভিন্ন পদক এবং ৭৫ মুক্তিযোদ্ধা পরিবারকে সম্মাননা প্রদান করা হয়। এর মধ্যে ২০২৪-২০২৫ ও ২০২৫-২০২৬ অর্থবছরের অবদানের জন্য ৯ জনকে সেনাবাহিনী পদক, ১৭ জনকে অসামান্য সেবা পদক এবং ৩৮ জন সেনাসদস্যকে বিশিষ্ট সেবা পদক দেওয়া হয়।
সেনাপ্রধান বলেন, মুক্তিযোদ্ধাদের দেখানো পথকে অনুসরণ করে দেশের স্বার্থ ও মানুষের কল্যাণে বাংলাদেশ সেনাবাহিনী ভবিষ্যতেও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাবে।
এনএনবাংলা/


আরও পড়ুন
নাটক দেখতে বেইলি রোডে মহিলা সমিতিতে স্ত্রী-কন্যাসহ প্রধানমন্ত্রী
কুষ্টিয়ায় দরবার শরিফে হামলা আগুন, দরবার প্রধানকে পিটিয়ে হত্যা
যুক্তরাষ্ট্র-ইরানকে ‘সৎ উদ্দেশ্যে’ আলোচনায় বসার আহ্বান জাতিসংঘের