জেলা প্রতিনিধি, মৌলভীবাজার:
প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর সহযোগিতায়, মৌলভীবাজারে প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যেগে মৌলভীবাজার শহরে প্রাণিসম্পদ বিভাগ প্রাঙ্গণে প্রদর্শনীর আয়োজন করা হয়। এ উপলক্ষে র্যালী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট তৌহিদুজ্জামান পাভেল। উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আসিফ মহি উদ্দিন, জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা: মো: আশরাফুল আলম খান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মো: শাহীনুল হক সহ অন্যান্যরা। প্রদর্শনীতে বিভিন্ন এলাকা থেকে খামারীগন ২০টি স্টলে বিভিন্ন জাতের প্রাণী প্রদর্শণ করেন।


আরও পড়ুন
জাতীয় সংসদের চিফ হুইপ হলেন মিয়ানুর উদ্দিন আহমেদ অপু
কমলগঞ্জে সমাজসেবা কার্যালয়ে ভোগান্তি: ৪ বছরেও মিলছে না বিধবা ভাতার বরাদ্দ
জামিন পেলেন গুলি করে হত্যার হুমকির ঘটনায় গ্রেফতার গালিব ও মিথুন