সাম্প্রতিক
দ্বিতীয় দিনেই ইনিংস ব্যবধানে টেস্ট হারল বাংলাদেশ বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ঢাকায় বাড়ছে লোডশেডিং, দিনে-রাতে একাধিকবার যাচ্ছে বিদ্যুৎ ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে দামের বাইরে নতুন চার্জ দিতে হবে বাংলাদেশকে গুদামের দরজা ভেঙে বিক্ষুব্ধ কৃষকরা নিয়ে গেল ২০২ বস্তা সার ইয়াবা সেবন দেখে ফেলা ও বাধা দেওয়ায় শিক্ষক পরিবারের চারজনকে খুন: পুলিশ ২০২৪-কে চূড়ান্ত লড়াই ভাববেন না, এটি ছিল মহড়া: জামায়াত আমির এল নিনোর প্রভাব, ২০২৭ সালে পড়তে পারে রেকর্ডভাঙা গরম সাংবাদিক দম্পতি শাকিল-রুপার সম্পদের হিসাব চেয়েছে দুদক হুমকির খবরে ঢাকার কূটনৈতিক এলাকায় নিরাপত্তা জোরদার
Skip to content

কালীগঞ্জ উপজেলা প্রশাসনের আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ

কালীগঞ্জে উপজেলা প্রশাসনের আয়োজনে আইনশৃংঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বেলা ১১ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার এ.টি.এম কামরুল ইসলাম ।

এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমা, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আফরোজা বেগম, মহিলা বিষয়ক কর্মকর্তা শাহানাজ আক্তার, মাধ্যমিক শিক্ষা অফিসার নুর-ই-জান্নাত, উপজেলা প্রশাসনের দপ্তর প্রধানগণ, উপজেলা জামায়াতের আমীর হাজী আফতাব উদ্দিন, উপজেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা মাহমুদুল হাসান, পৌর বিএনপি’র সদস্য সচিব ইব্রাহীম প্রধান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক প্রতিনিধি ও গণমাধ্যকর্মীসহ প্রমুখ।

এসময় উপজেলায় মাদকের ভয়াবহতা প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলা যানজট নিরসন, পুলিশের সাথে সাধারণ মানুষ, স্কুল-কলেজের শিক্ষার্থী ও তরুণ যুব সমাজের সম্পর্কের উন্নতি করা, স্কুল-কলেজের শিক্ষার্থীসহ তরুণদের খেলাধুলায় মনোনিবেশে গুরুত্ব দেয়া, শিক্ষার মানোন্নয়ন শিক্ষক ও অভিবাবকদের বিশেষ ভ‚মিকা রাখা এবং কিশোরগ্যাং প্রতিরোধে ঐক্যবদ্ধভাবে সামাজিক প্রতিরোধ গড়ে তোলাসহ সভায় বিভিন্ন বিষয়ের উপর গুরুত্বারোপ করা হয়।

কাজী মোহাম্মদ ওমর ফারুক