সাম্প্রতিক
দ্বিতীয় দিনেই ইনিংস ব্যবধানে টেস্ট হারল বাংলাদেশ বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ঢাকায় বাড়ছে লোডশেডিং, দিনে-রাতে একাধিকবার যাচ্ছে বিদ্যুৎ ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে দামের বাইরে নতুন চার্জ দিতে হবে বাংলাদেশকে গুদামের দরজা ভেঙে বিক্ষুব্ধ কৃষকরা নিয়ে গেল ২০২ বস্তা সার ইয়াবা সেবন দেখে ফেলা ও বাধা দেওয়ায় শিক্ষক পরিবারের চারজনকে খুন: পুলিশ ২০২৪-কে চূড়ান্ত লড়াই ভাববেন না, এটি ছিল মহড়া: জামায়াত আমির এল নিনোর প্রভাব, ২০২৭ সালে পড়তে পারে রেকর্ডভাঙা গরম সাংবাদিক দম্পতি শাকিল-রুপার সম্পদের হিসাব চেয়েছে দুদক হুমকির খবরে ঢাকার কূটনৈতিক এলাকায় নিরাপত্তা জোরদার
Skip to content

বাহরাইনকে হারিয়ে এশিয়ান কাপের দ্বারপ্রান্তে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল

ছবি: বাফুফে

 

দুর্দান্ত লড়াই করে এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপের মূল পর্বে খেলার স্বপ্ন আরও পোক্ত করল বাংলাদেশ। শুক্রবার চীনের ইয়ংচুন স্পোর্টস সেন্টারে শক্তিশালী বাহরাইনকে ২-১ গোলে হারিয়েছে গোলাম রব্বানী ছোটনের দল।

প্রথমার্ধ গোলশূন্য থাকলেও দ্বিতীয়ার্ধে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের করে নেয় লাল-সবুজের কিশোররা। ৫৯ মিনিটে সাব্বিরের লং থ্রো ক্লিয়ার করতে ব্যর্থ হয় বাহরাইন ডিফেন্স। সুযোগটি কাজে লাগিয়ে বদলি বায়েজিদ বাঁ পায়ের দুর্দান্ত শটে দেন প্রথম গোল।

৭২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মানিক। অধিনায়ক নাজমুল হুদা ফয়সালের নিখুঁত থ্রু পাস থেকে দারুণ এক দূরপাল্লার শটে গোল করে বাংলাদেশকে নিয়ে যান জয়ের পথে। ৮৫ মিনিটে একটি গোল হজম করলেও আর ম্যাচে ফিরতে পারেনি বাহরাইন।

এ জয়ে মূল পর্বের টিকিট পাওয়ার আরও কাছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল। এখন রোববার জিতলেই ইতিহাস—প্রথমবারের মতো এশিয়ান কাপের মূল পর্ব নিশ্চিত হবে বাংলাদেশের। তবে স্বাগতিক চীন কঠিন প্রতিপক্ষ—গ্রুপ ‘এ’-তে বাংলাদেশের সমান ১২ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে আছে তারা। ড্র হলেই তাই মূল পর্বে যাবে চীন, বাংলাদেশের সামনে লক্ষ্য শুধু জয়।

এনএনবাংলা/