সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে হাসপাতালে স্বরাষ্ট্র উপদেষ্টা

 

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসার খোঁজ নিতে এভারকেয়ার হাসপাতালে গেছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। শনিবার দুপুর ১টা ১৮ মিনিটে তিনি রাজধানীর বাসাবো থেকে হাসপাতালটিতে পৌঁছান।

হাসপাতালে গিয়ে তিনি দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকদের সঙ্গে আলাপ করেন এবং খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত জানতে চান। হাসপাতাল সূত্র জানায়, দীর্ঘদিন ধরে নানা জটিল রোগে ভুগছেন খালেদা জিয়া এবং বর্তমানে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

স্বরাষ্ট্র উপদেষ্টার আগমনের কারণে হাসপাতাল এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে বিভিন্ন রাজনৈতিক দল ও বিশিষ্ট ব্যক্তিরা খালেদা জিয়ার শারীরিক অবস্থার খবর নিতে এভারকেয়ার হাসপাতালে গিয়ে দেখা করছেন।

এনএনবাংলা/