চট্টগ্রামের হাটহাজারীতে নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা আজ ভোরে ঝটিকা মিছিল করেছে। নন্দীরহাট এলাকায় ধোপার দিঘির পাড় থেকে শুরু হওয়া মিছিলটি মাত্র তিন মিনিটের মধ্যে শেষ হয়।
স্থানীয় পুলিশ ও বাসিন্দাদের তথ্যানুযায়ী, মিছিলটি ১২ থেকে ১৫ জন নেতা-কর্মীর অংশগ্রহণে অনুষ্ঠিত হয়। মিছিলের নেতৃত্ব দেন চিকনদণ্ডী ইউনিয়ন যুবলীগের নেতা হাসান মুরাদ। সঙ্গে ছিলেন নিষিদ্ধ ছাত্রলীগের চট্টগ্রাম উত্তর জেলা শাখার যুগ্ম সম্পাদক ইকবাল হোসেন।
মিছিলের কিছু ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, অংশগ্রহণকারীরা ‘হাটহাজারী উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠন, চট্টগ্রাম’ লেখা ব্যানার ধরে মিছিল করছেন। মিছিলে কেউ কেউ হেলমেট পরেছেন, কেউ মুখ কাপড় দিয়ে ঢেকে রেখেছেন।
হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূঁইয়া গণমাধ্যমকে মিছিলের বিষয়টি নিশ্চিত করে বলেন, “ভিডিও দেখে মিছিলে অংশগ্রহণকারীদের শনাক্ত করা হচ্ছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।”
এনএনবাংলা/


আরও পড়ুন
প্রধানমন্ত্রী ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন আগামী ১৪ এপ্রিল
গণভোটের রায় বাস্তবায়নের দাবীতে ১১ দলীয় ঐক্য’র খুলনার লিফলেট বিতরণ
হাতিতে চড়ে বরের আগমন, ঘোড়ার গাড়িতে কনের বিদায়—জয়পুরহাটে ব্যতিক্রমী বিয়ে