সাম্প্রতিক
এক মাসে ৬০০ বস্ত্র কারখানায় উৎপাদন বন্ধ, বিটিএমএ সভাপতির দাবি চট্টগ্রামগামী বিমানে হঠাৎ অসুস্থ হয়ে নারী যাত্রীর মৃত্যু, মাসকটে জরুরি অবতরণ বাঘাবাড়ি ঘি ও বম্বে সুইটসের মসলাসহ ১০ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ অর্থের অভাবে কোনো নাগরিকের চিকিৎসা বন্ধ হবে না: সমাজকল্যাণ মন্ত্রী নেপালে ৪০০ পর্যটক নিখোঁজ, নিহত বেড়ে ৯৫ কক্সবাজারে বোটডুবি, ৩২ ঘণ্টা পর নিউজিল্যান্ডের কিশোরের মরদেহ উদ্ধার ‘মক্কা চুক্তি’তে বাংলাদেশ যোগ দিলে ভারতের সঙ্গে সম্পর্ক আরও জটিল হতে পারে: রয়টার্স গ্রিন কার্ডের অপেক্ষায় থাকা বাংলাদেশিদের স্বস্তি এনে দিল F2A ভিসা কাট-অফ চাঁদপুরে স্বর্ণ ব্যবসায়ী সপরিবারে নিখোঁজ নাকি আত্মগোপনে? ডিমের দাম চড়া, কিনতে হিমশিম নিম্ন আয়ের মানুষ
Skip to content

পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

 

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার পঁচাভান্ডার সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)–এর গুলিতে সবুজ মিয়া (৩০) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে জগৎবেড় ইউনিয়নের শমসেরনগর এলাকায় ৮৬৪/৫নং মূল সীমান্ত পিলারের কাছে এই ঘটনাটি ঘটে।

নিহত সবুজ পাটগ্রাম উপজেলার জগৎবেড় ইউনিয়নের পঁচাভান্ডার গ্রামের বাসিন্দা সিরাজুল ইসলামের ছেলে।

ঘটনার পর প্রতিবাদ জানিয়ে সীমান্তরক্ষী বাহিনী বিজিবি পতাকা বৈঠকের প্রস্তাব দিয়েছে। স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, সবুজসহ কয়েকজন বাংলাদেশি ভারতীয় গরু আনার উদ্দেশ্যে সীমান্তের শূন্যরেখার দিকে গেলে ১৫৬ চেনাকাটা ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। এতে সবুজ মিয়া ঘটনাস্থলেই নিহত হন এবং তার সঙ্গে থাকা অন্যরা পালিয়ে ফিরে আসেন। পরে বিএসএফ সদস্যরা নিহত সবুজের মরদেহ নিজেদের হেফাজতে নিয়ে যায়।

৬১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুজাহিদ মাসুম বলেন, ঘটনার প্রতিবাদ জানিয়ে কোম্পানি কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠকের আহ্বান করা হয়েছে। তিনি আরও জানান, ভারতের মাথাভাঙ্গা থানা থেকে মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে নেওয়া হয়েছে বলে তারা তথ্য পেয়েছেন।

এনএনবাংলা/