সাম্প্রতিক
সংগ্রাম, ত্যাগ ও মানুষের ভালোবাসায় অমর এক জীবন ধানমন্ডি ৩২-এ ‘জয় বাংলা’ স্লোগান, ভিডিও ধারণ ও শিঙাড়া বিলির অভিযোগে মারধর, আটক ২ হরমুজ প্রণালিকে শিগগিরই মার্কিন ভূখণ্ড হিসেবে ঘোষণা করা হবে: ট্রাম্প রাজধানীর কোনো সিএনজি ফিলিং স্টেশনে নেই গ্যাস, চালকদের ভোগান্তি হাম ও হামের উপসর্গে মৃত্যু ৯০০ ছাড়াল নারায়ণগঞ্জে মাদক কারবারিদের সঙ্গে গোলাগুলি, পুলিশসহ আহত ৪ বিশ্বজুড়ে চীনা গাড়ির চাহিদা তুঙ্গে, অথচ নিজ দেশেই কমছে বিক্রি নিরাপত্তা পরিস্থিতি উন্নত হলে বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নেবে মিয়ানমার গ্যাসের সংকট ‘কয়েক দিনের মধ্যে অনেকাংশে’ কমে আসবে: প্রধানমন্ত্রী
Skip to content

জাপা ও জেপির নেতৃত্বে বৃহত্তর রাজনৈতিক জোটের আত্মপ্রকাশ ৮ ডিসেম্বর

 

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ নেতৃত্বাধীন জাতীয় পার্টি (একাংশ) এবং আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বাধীন জাতীয় পার্টি (জেপি) আরও কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে মিলে একটি বৃহত্তর রাজনৈতিক জোট গঠনের ঘোষণা দিয়েছে।

জোটের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ উপলক্ষে আগামী সোমবার (৮ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় রাজধানীর গুলশান-১ এর ইমানুয়েলস পার্টি সেন্টারে (বাড়ি-৮, রোড-১৩৫) সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সেখানে বক্তব্য দেবেন জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, জেপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এবং জোটভুক্ত দলগুলোর শীর্ষ নেতারা।

এর আগে গত রোববার (২৭ নভেম্বর) গুলশানের হাওলাদার টাওয়ারে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এই জোট গঠনের সিদ্ধান্ত গৃহীত হয় বলে জানানো হয়। একইসঙ্গে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে জাপা-জেপির এই উদ্যোগে আরও ১৪টি রাজনৈতিক দল যুক্ত হয়েছে বলেও সূত্র জানায়।

জাপা ও জেপির নেতৃত্বে গঠিত নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের নাম দেওয়া হয়েছে ‘জাতীয়তাবাদী গণতান্ত্রিক জোট’। জোটের মুখপাত্র হিসেবে দায়িত্ব পান জাতীয় পার্টি (একাংশ)-এর মহাসচিব রুহুল আমিন হাওলাদার। এছাড়া আনুষ্ঠানিক ঘোষণার আগেই জোটভুক্ত দলের জ্যেষ্ঠ নেতাদের নিয়ে একটি লিয়াজোঁ কমিটি গঠন করা হয়েছে।

এনএনবাংলা/