টাঙ্গাইল প্রতিনিধি :
টাঙ্গাইলের বাসাইল ও সখীপুর উপজেলায় লাবীব গ্রুপের চেয়ারম্যান দানবীর খ্যাত সালাউদ্দিন আলমগীর রাসেলের পক্ষ থেকে দেড় লাখ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। সোমবার (৮ ডিসেম্বর) দুপুরে বাসাইল উপজেলার হাবলা ইউনিয়নে ৩ হাজার অসহায় ও দরিদ্র নারী-পুরুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণের মধ্যদিয়ে এ কার্যক্রমের সমাপ্তি ঘটে।
জানা গেছে, টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী লাবীব গ্রুপের চেয়ারম্যান দানবীর সালাউদ্দিন আলমগীর রাসেলের পক্ষ থেকে বাসাইল ও সখীপুর উপজেলার বিভিন্ন গ্রামের শীতার্তদের মাঝে দেড় লাখ কম্বল বিতরণের উদ্যোগ নেওয়া হয়। এরপর গত ২৭ নভেম্বর সখীপুর উপজেলায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণের মধ্যদিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। পর্যায়ক্রমে সখীপুর ও বাসাইল পৌরসভাসহ প্রত্যেকটি ইউনিয়নে এ কম্বল বিতরণ করা হয়। বাসাইল উপজেলার হাবলা ইউনিয়নে ৩ হাজার মানুষের মাঝে কম্বল বিতরণের মধ্যদিয়ে এ কার্যক্রমের সমাপ্তি হয়েছে।
সালাউদ্দিন আলমগীর রাসেলের পক্ষে বাসাইল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি কাজী শহীদুল ইসলাম বলেন, ‘সালাউদ্দিন আলমগীর রাসেল প্রায় ২৫ বছর ধরে বাসাইল ও সখীপুর উপজেলার বিভিন্ন এলাকার অসহায়-দুস্থ, কৃতি শিক্ষার্থী ও অসুস্থ মানুষের মাঝে আর্থিক অনুদান, হুইল চেয়ার এবং শীতার্তদের মাঝে কম্বল ও সোয়েটার বিতরণসহ বিভিন্নভাবে সহযোগিতা করে আসছেন। আজ বাসাইল ও সখীপুর উপজেলায় দেড় লাখ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণের কার্যক্রম শেষ হল। এছাড়াও এ মাসেই প্রায় ২০ হাজার সোয়েটার ও টুপি বিতরণ করা হবে।


আরও পড়ুন
রংপুরে পুলিশের হাতে আটক হওয়া সরকারী সার নিয়ে রহস্যের জট খুলছে না
রংপুর মেট্রোপলিটন পুলিশ তিন কেজি গাঁজাসহ দুই জন আসামী গ্রেফতার
আগামী ১০ মার্চ নাটোরের লালপুর ফ্যামিলি কার্ডের পাইলটিং কার্যক্রম শুরু হচ্ছে