ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। একই দিনে জাতীয় সনদ বাস্তবায়নের জন্য গণভোটও অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণ সকাল ৭টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত চলবে।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দিতে গিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন নির্বাচনের তফসিল ঘোষণা করেন।
এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৬ লাখের বেশি। প্রবাসী বাংলাদেশিরাও পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার সুযোগ পাবেন। এ পর্যন্ত তিন লাখের বেশি প্রবাসী ভোটার ভোটাধিকার প্রয়োগের জন্য নিবন্ধন করেছেন।
এনএনবাংলা/

আরও পড়ুন
ট্রাম্পের অভিবাসন নীতি: রিপাবলিকানরা বিভক্ত, জনসমর্থনও কমেছে
তেলের টাকা না দিয়ে পালাতে গিয়ে গাড়িচাপায় পাম্প কর্মীকে হত্যা, যুবদল নেতাসহ আটক ২
এক ম্যাচ আগেই বিপিএল থেকে বিদায় নোয়াখালী এক্সপ্রেস