সাম্প্রতিক
২ লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিলের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের বিশ্বের সবচেয়ে বড় ব্যাটারিচালিত বৈদ্যুতিক বিমান উড়লো মাত্র ৫ ডলারের বিদ্যুতে উত্তর কোরিয়ার বিপরীতে একজোট হচ্ছে যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়া ‘আমি কারও আত্মীয় হিসেবে নয়, তথ্যমন্ত্রী হিসেবে বসেছি’ বরখাস্ত বাংলাদেশের বিতর্কিত ইংলিশ কোচ জেরার্ড জোন্স ইরানের ৫ শীর্ষ সামরিক কর্মকর্তার খোঁজ দিলে যুক্তরাষ্ট্র দিবে ১ কোটি ডলার গ্যাসের দাম বেশি, সরবরাহেও সংকট—স্বাভাবিক হতে লাগতে পারে ২ বছর রোহিঙ্গা প্রত্যাবাসনে দশম বছরেও সহায়তার প্রতিশ্রুতি যেকোনো মুহূর্তে ছাত্রদলের নতুন কমিটি, শীর্ষ পদে আলোচনায় যারা
Skip to content

বনলতা এক্সপ্রেসে রোমাঞ্চকর জার্নির প্রত্যাশা সাবিলা নূরের

 

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর তাঁর নতুন সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’ নিয়ে দারুণ উচ্ছ্বাস প্রকাশ করেছেন। সম্প্রতি আয়োজিত এক সংবাদ সম্মেলনে সিনেমাটি নিয়ে নিজের অভিজ্ঞতা ও প্রত্যাশার কথা জানান তিনি।

সংবাদ সম্মেলনে সাবিলা নূর বলেন, শুরুতে চরিত্রটি নিয়ে তাঁর মধ্যে কিছুটা নার্ভাসনেস কাজ করছিল।

তিনি বলেন, “যখন তানিম ভাইয়া প্রথম আমাকে এই চরিত্রটির কথা বলেন, তখন একটু নার্ভাস ছিলাম। তবে পরে যখন জানতে পারলাম—একই সিনেমায় মোশাররফ করিম ও চঞ্চল চৌধুরীর মতো অত্যন্ত মেধাবী ও দুর্দান্ত অভিনয়শিল্পীদের সঙ্গে কাজ করার সুযোগ পাচ্ছি, তখন আগ্রহ অনেক বেড়ে যায়।”

সিনেমাটির চিত্রনাট্যও তাঁকে বিশেষভাবে আকৃষ্ট করেছে বলে জানান এই অভিনেত্রী। সাবিলার ভাষ্যে, শক্তিশালী গল্প ও সংলাপ পুরো সিনেমার প্রতি তাঁর বিশ্বাস আরও দৃঢ় করেছে।

তিনি বলেন, “সেই সঙ্গে স্বাধীন ভাইয়া ও সামিউলের স্ক্রিপ্টের কথা বলতেই হয়। তারা এত সুন্দরভাবে সংলাপ লিখেছেন যে সবকিছু দেখার পর মনে হয়েছে—এটা সত্যিই খুব এক্সসাইটিং একটা জার্নি হবে।”

‘বনলতা এক্সপ্রেস’ নিয়ে নিজের প্রত্যাশার কথা জানিয়ে সাবিলা নূর আরও বলেন, “আমি প্রত্যাশা করছি, বনলতা এক্সপ্রেসের জার্নিটা দর্শকদের জন্য অনেক দুর্দান্ত কিছু একটা হবে।”

গুণী সহ-অভিনেতা, শক্তিশালী চিত্রনাট্য ও ভিন্নধর্মী গল্পের কারণে ‘বনলতা এক্সপ্রেস’ দর্শকদের জন্য একটি নতুন ও আলাদা অভিজ্ঞতা নিয়ে আসবে বলে আশাবাদী অভিনেত্রী সাবিলা নূর।

এনএনবাংলা/