সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সিনিয়র সাংবাদিক আনিস আলমগীরকে ঢাকার আদালত ৫ দিনের রিমান্ডে পাঠিয়েছে। সোমবার সন্ধ্যা ৬টার দিকে অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম এই আদেশ দেন।
এর আগে পুলিশ ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছিল। মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার ইন্সপেক্টর মুনিরুজ্জামান রিমান্ড আবেদন করেন।
আদালতে রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের আইনজীবীর শুনানি শেষে সাংবাদিক আনিস আলমগীরকে ৫ দিনের রিমান্ডে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
এর আগে ১৪ ডিসেম্বর ধানমন্ডি ২ নম্বরের একটি জিম থেকে বের হওয়ার পর ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে হেফাজতে নেয়। পরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবির কার্যালয়ে নেয়া হয়।
এনএনবাংলা/


আরও পড়ুন
যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা ভেস্তে গেলে ‘বিশ্বের জন্য ক্ষতি’: শামা ওবায়েদ
দেশের শান্তি রক্ষায় বিএনপি নেতা-কর্মীদের আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতার নির্দেশ প্রধানমন্ত্রীর
আলফাজকে বরখাস্ত করলো মোহামেডান