ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর গুলিবর্ষণ করে হত্যাচেষ্টার ঘটনায় দায়ের করা মামলায় তিন আসামিকে পাঁচ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
রিমান্ডপ্রাপ্তরা হলেন মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদের (৩৭) স্ত্রী সাহেদা পারভীন সামিয়া, তার শ্যালক (সামিয়ার ভাই) ওয়াহিদ আহমেদ এবং অপর আসামি মারিয়া আক্তার লিমা।
সোমবার মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক ফয়সাল আহমেদ আসামিদের আদালতে হাজির করে অভিযোগ সংক্রান্ত জিজ্ঞাসাবাদের জন্য সাত দিন করে রিমান্ড চেয়ে আবেদন করেন। শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত তিনজনের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে, হাদিকে গুলি করে হত্যাচেষ্টার অভিযোগে রোববার পল্টন থানায় ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের বাদী হয়ে মামলা দায়ের করেন।
মামলায় দণ্ডবিধির একাধিক ধারায় আসামিদের বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্র, হত্যাচেষ্টা, বিপজ্জনক অস্ত্র ব্যবহার করে ইচ্ছাকৃতভাবে গুরুতর আঘাত করা এবং দুষ্কর্মে সহায়তার অভিযোগ আনা হয়েছে।
এনএনবাংলা/


আরও পড়ুন
প্রাথমিকে বিনামূল্যে স্কুলের পোশাক দেবে সরকার: ববি হাজ্জাজ
পহেলা বৈশাখ আমাদের আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক : প্রধানমন্ত্রী
ইরানের পর তুরস্ককে শত্রু ঘোষণা করতে পারে ইসরায়েল: হাকান ফিদান